সংবাদ শিরোনাম:

গৌরনদীতে আম পাড়াকে কেন্দ্র করে দুই মেয়ের ঝগড়া, নিহত ১

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:22:29 am, Tuesday, 2 June 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

মোঃ মাসুদ সরদার,গৌরনদী প্রতিনিধি॥ বরিশাল জেলার গৌরনদী উপজেলায় আম পাড়াকে কেন্দ্র করে দুই মেয়ের মধ্যে ঝগড়া থামাতে গিয়ে নাতির হামলায় নানি নিহত হয়েছেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে গৌরনদী থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বড়দুলালী গ্রামে।

সোমবার (১ জুন) রাত সাড়ে দশটার দিকে বাবার বাড়ির গাছের আম পাড়াকে কেন্দ্র করে ওই গ্রামের সাহেব আলী বেপারীর বড় মেয়ে ফাতেমা বেগমের সঙ্গে পঞ্চম মেয়ে লাইজু বেগমের সোমবার সন্ধ্যায় তুমুল ঝগড়া হয় ।

এ সময় দুই মেয়ের ঝগড়া থামাতে চেষ্টা করেন তাদের বৃদ্ধা মা জরিনা বেগম। এদিকে ফাতেমা বেগমের পুত্র বাচ্চু বেপারীর (২২) হামলায় ঘটনাস্থলেই জরিনা বেগম নিহত হয়।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ গোলাম ছরোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ রাত সাড়ে দশটার দিকে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশের ময়নাতদন্তের জন্য উদ্ধার করেছে।

পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পঞ্চম মেয়ে লাইজু বেগমকে আটক করেছে। এ ঘটনায় নিহতের তৃতীয় মেয়ে জান্নাতুল ফেরদাউস বাদী হয়ে মামলা দায়েরের প্রস্ততি নিচ্ছেন বলে জানান ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গৌরনদীতে আম পাড়াকে কেন্দ্র করে দুই মেয়ের ঝগড়া, নিহত ১

প্রকাশের সময় : 01:22:29 am, Tuesday, 2 June 2020