সংবাদ শিরোনাম:

গৌরনদীতে আন্তজেলা মোটর সাইকেল চোরচক্রের দুই সদস্য আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:35:26 pm, Wednesday, 4 September 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

মোঃ মাসুদ সরদার,গৌরনদী প্রতিনিধি॥  গৌরনদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখ থেকে মোটর সাইকেল চুরির সময় বুধবার দুপুরে আন্তজেলা মোটর সাইকেল চোরচক্রের দুই সদস্যকে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।

আটককৃতরা হলো শরীয়তপুর জেলার সখিপুর থানার চরপাইয়াতলী গ্রামের আব্দুল মালেকের পুত্র মোঃ আরিফ মোল্লা ওরফে ওমর (৫০) ও একই জেলার বেদেরগঞ্জ থানার মহিষকান্দি গ্রামের ইউসুফ আলী পুত্র রফিক। এ ঘটনায় গৌরনদী মডেলে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ছরোয়ার জানান, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মনিরুজ্জামান মনির ও মোঃ মাহাবুব আলম তাদের ব্যবহৃত মোটর সাইকেল স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে রেখে অফিসের কাজে দোতালায় যান।

এ সময় চোর মোঃ আরিফ ও রফিক মোটর সাইকেলের তালা ভেঙ্গে মনির ও মাহাবুরের মোটর সাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন চোরদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

ওসি আরো জানান, ধৃত মোঃ আরিফ মোল্লা ওরফে ওমরের বিরুদ্ধে ঢাকা মেট্রোপুলিটনের পল্টন থানায় একুট চুরি ও সবুজবাগ থানায় একটি ডাকাতি মামলাসহ বিভিন্ন থানায় উভয়ের বিরুদ্ধে একাধিক চুরি ও ডাকাতি মামলা রয়েছে।

ধৃতরা আন্তজেলা মোটর সাইকেল চোরচক্রের সদস্য। পুলিশ মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি ও একটি মোটর সাইকেল জব্ধ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গৌরনদীতে আন্তজেলা মোটর সাইকেল চোরচক্রের দুই সদস্য আটক

প্রকাশের সময় : 09:35:26 pm, Wednesday, 4 September 2019