সংবাদ শিরোনাম:

গোপালগঞ্জ-৩: শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:57:05 pm, Tuesday, 5 December 2023
  • 39 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট : জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। এ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এই আসনটিতে শেখ হাসিনাসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।

তারা হলেন- ন্যাশনাল পিপলস পার্টির প্রেসিডিয়াম সদস্য শেখ আবুল কালাম, জাকের পার্টির গোপালঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাহবুব মোল্লা, বাংলাদেশ সুপ্রিম পার্টির গোপালগঞ্জ জেলা শাখার সদস্য এম নিজাম উদ্দিন লস্কর ও গণফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা লিমা রহমান।

এর আগে সোমবার (৪ ডিসেম্বর) গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা কাজী মাহবুবুল আলম বলেন, যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। জেলার তিনটি আসনে ২২ জন প্রার্থী মনোনয়পত্র দাখিল করেন। এর মধ্যে ১৬ জনের মনোনয়নপত্র বৈধ ও ৬ জনের বাতিল করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গোপালগঞ্জ-৩: শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা

প্রকাশের সময় : 07:57:05 pm, Tuesday, 5 December 2023