বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

গৃহবধূ হত্যা: ঝালকাঠিতে হত্যা মামলায় ২ জনকে মৃত্যুদণ্ড ও ৩ জনকে যাবজ্জীবন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:25:21 pm, Monday, 23 September 2019
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥  ঝালকাঠিতে এক গৃহবধূ হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার এবং যাবজ্জীবন প্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মামলার দুই আসামিকে খালাস প্রদান করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো- ঝালকাঠি সদর উপজেলার রাজপাশা গ্রামের শেখ খাইরুল হাসান ও পিলটন সরদার।যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো- একই গ্রামের রিপন সরদার, শাহাদাত হোসেন ও আবদুস ছালাম। খালাসপ্রাপ্ত হলেন শেখ মামুন ও গিয়াস উদ্দিন।

মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ১৮ মে হাসানের নেতৃত্বে ৭-৮ জন ব্যক্তি কৃষক মখবুল হোসেনের স্ত্রী আনোয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ঝালকাঠি থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক কাজী আশরাফ আলী তদন্ত শেষে ২০০৪ সালের ২১ নভেম্বর আদালতে আট জনের নামে অভিযোগপত্র প্রদান করে। আদালত ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করেন।রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি এম আলম খান কামাল ও আসামী পক্ষে অ্যাডভোকেট আব্দুর রশীদ সিকদার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

গৃহবধূ হত্যা: ঝালকাঠিতে হত্যা মামলায় ২ জনকে মৃত্যুদণ্ড ও ৩ জনকে যাবজ্জীবন

প্রকাশের সময় : 10:25:21 pm, Monday, 23 September 2019