গৃহবধূর মাথার চুল কেটে ন্যাড়া করল স্বামী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৃহবধূর মাথার চুল কেটে ন্যাড়া করল স্বামী

গৃহবধূর মাথার চুল কেটে ন্যাড়া করল স্বামী




অনলাইন ডেস্ক: ফরিদপুরে এক গৃহবধূকে (২৪) শারীরিক নির্যাতনের পর চুল কেটে দেয় পাষণ্ড স্বামী মো. মাহামুদুল হাসান মাহাবুব। এ ঘটনায় ওই গৃহবধূ থানায় মামলা দায়েরের পর মাহাবুবকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারের পর রবিবার (১ সেপ্টেম্বর) জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, এক বছর আগে সদর উপজেলার রথখোলা এলাকার ওই তরুণীর সঙ্গে বিয়ে হয় শহরের আলীপুর মহল্লার শাপলা সড়ক এলাকার মাহামুদুলের। বিয়ের কিছুদিন পর থেকেই কারণে অকারণে ওই গৃহবধূকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে তার পাষণ্ড স্বামী মাহাবুব। শারীরিক নির্যাতনের ফলে গত বৃহস্পতিবার ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে তার পরিবার। ওই সময় মাহাবুব তার স্ত্রীকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসেন। পরে ওই গৃহবধূর মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয় এবং হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন ওই গৃহবধূ।

স্বামীর নির্যাতনের শিকার ওই গৃহবধূ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের পাঁচতলায় মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, এ ব্যাপারে শনিবার সন্ধ্যায় ওই গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামীকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। তিনি বলেন, মামলার পর শনিবার রাতেই স্বামী মো. মাহামুদুল হাসানকে গ্রেফতার করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD