গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টা, ছাত্রলীগ সভাপতি গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টা, ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টা, ছাত্রলীগ সভাপতি গ্রেফতার




অনলাইন ডেস্ক: নাটোরের বাগাতিপাড়ায় এক গৃহবধূকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টার মামলায় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইলিয়াস আহমেদ লেলিনকে গ্রেফতার করেছে পুলিশ। লেলিন পাকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং স্থানীয় চকগোয়াস গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

বাগাতিপাড়া থানা পুলিশের ওসি রাকিবুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূর মা থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে রাতেই স্থানীয় তকিনগর বাজার থেকে আসামি ইলিয়াস আহমেদ লেলিনকে গ্রেফতার করা হয়।

মামলায় বাদী উল্লেখ করেন, প্রায় সাত মাস আগে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তার স্বামী চাকরির জন্য ঢাকায় বসবাস করেন। আর গৃহবধূ শ্বশুর-শাশুড়ির সঙ্গে বসবাস করেন। বাড়িতে স্বামী না থাকার সুযোগে ইলিয়াস আহমেদ লেলিন প্রায়ই ওই গৃহবধূকে অনৈতিক প্রস্তাব দিত। গৃহবধূ তাতে সাড়া না দেয়ায় ক্ষিপ্ত হয় ইলিয়াস আহমেদ।

এরই ধারাবাহিকতায় বুধবার রাতে লেলিন এসে গৃহবধূর দরজায় কড়া নাড়ে। দরজা খোলার সঙ্গে সঙ্গে লেলিন গৃহবধূর মুখে গামছা পেঁচিয়ে ঘর থেকে তুলে পাশের পুকুর পাড়ে নিয়ে যায়। এ সময় ধর্ষণ চেষ্টার সময় গৃহবধূর চিৎকারে পরিবার ও স্থানীয় লোকজন ছুটে এসে গৃহবধূকে উদ্ধার করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD