গুম ও নিপীড়নের প্রতিবাদে বিএম কলেজে মানববন্ধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গুম ও নিপীড়নের প্রতিবাদে বিএম কলেজে মানববন্ধন

গুম ও নিপীড়নের প্রতিবাদে বিএম কলেজে মানববন্ধন




নিজস্ব প্রতিবেদক ॥ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজসহ সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে গুম ও নিপীড়নের শিকার নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় বিএম কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নিপীড়নের শিকার হওয়া ছাত্রদল নেতাদের মুক্তি এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন। তারা বলেন, শুধুমাত্র ছাত্রদল নয়, গুমের শিকার সব নাগরিককেও অবিলম্বে মুক্তি দিতে হবে। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতন ও নির্মম হত্যাকাণ্ড বন্ধের দাবি জানানো হয়।

মানববন্ধনে গুম হওয়া দুই ভাই ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, সিনিয়র সহ-সভাপতি তরিকুর ইসলাম তারেক, বিএম কলেজ ছাত্রদল নেতা বাবু, ইলিয়াস তালুকদার, বাবর এবং রায়হান উপস্থিত ছিলেন।

ফিরোজা বেগম বলেন, “আমার দুই ছেলে ফিরোজ ও মিরাজকে নির্মমভাবে গুম করা হয়েছে। আমি তাদের ফিরে পাওয়ার আকুতি জানাই। আমার ছেলেদের মতো আর কারও পরিবার যেন এ কষ্ট না পায়।”

ছাত্রদলের মহানগর সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর বলেন, “আওয়ামী লীগ সরকারের সময় গুম ও হত্যার ঘটনা দেশের নাগরিকদের জন্য বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। আমরা সকল গুমের শিকারদের মুক্তি চাই। এ ঘটনার বিচার না হলে ছাত্রদল রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে।”

মানবাধিকার দিবসের এই কর্মসূচি বরিশালের সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজন করা হয়। ছাত্রদল জানায়, এ ধরনের কর্মসূচি সারা দেশে চলমান থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD