গিনেস বুকে রেকর্ড গড়ায় আশিকুর রহমান জুবায়েরকে সংবর্ধনা প্রদান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গিনেস বুকে রেকর্ড গড়ায় আশিকুর রহমান জুবায়েরকে সংবর্ধনা প্রদান

গিনেস বুকে রেকর্ড গড়ায় আশিকুর রহমান জুবায়েরকে সংবর্ধনা প্রদান

গিনেস বুকে রেকর্ড গড়ায় আশিকুর রহমান জুবায়েরকে সংবর্ধনা প্রদান




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) শিক্ষার্থী আশিকুর রহমান জুবায়ের ফুটবল নৈপুন্য দেখিয়ে গিনেস বুকে রেকর্ড গড়ায় সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান তার অফিস কক্ষে আশিকুর রহমান জুবায়েরকে সংবর্ধনা প্রদান করেন।

 

 

 

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক তাকে তাকে ফুলের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান। এছাড়াও জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে উপহার ও নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।

 

 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বরিশাল প্রশান্ত কুমার রায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক আলমগীর খান আলো, জেলা ক্রীড়া অফিসার বরিশাল মো. হুসাইন আহম্মেদ, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ প্রমুখ। পরে জুবায়ের তার ফুটবল নিয়ে নৈপুণ্য প্রদর্শন করেন।

 

 

গত ৩০ জুলাই দুপুরের পর থেকে জুবায়েরের ফুটবল প্রেমের নৈপুণ্য আলোচিত হচ্ছে বিশ্বব্যাপী। কারণ ওই দিন ঝালকাঠি শহরের মসজিদ বাড়ি রোডের বাসিন্দা ঠিকাদার জালাল আহম্মেদের বাড়িতে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস থেকে চিঠি আসে। সেখানে জালাল আহম্মেদের ছেলে আশিকুর রহমান জুবায়ের বিশ্বজয়ের স্বীকৃতি পায়।

 

 

চিঠিতে লেখা নেক থ্রো অ্যান্ড ক্যাচেস ক্যাটাগরিতে মিনিটে ৬৫ বার বল নিক্ষেপ ও ধরে ফেলে বিশ্বরেকর্ড ভেঙেছেন বাংলাদেশের জুবায়ের। সেই খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া এবং খবরের শিরোনামে। তারপর থেকেই অভিনন্দন বার্তায় ভাসছেন তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD