মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জীবনানন্দ দাশ এর ৬৬তম প্রয়াণ বার্ষিকীতে জাতীয় কবিতা পরিষদ ও প্রগতি লেখক সংঘের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে। কবির কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ এবং আলোচনার মাধ্যমে কবির প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
পুষ্পার্ঘ্য অর্পলশেষে কবি তপংকর চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় কবির জীবন দর্শন, ভাবাবেগ এবং তাঁর প্রিয় শহর বরিশাল নিয়ে আলোচনা করেন নজমুল হোসেন আকাশ, পার্থ সারথি, অপূর্ব গৌতম, সুভাষ দাস নিতাই, বাহাউদ্দিন গোলাপ, শোভন কর্মকার কৃষ্ণ, কামরুন্নাহার মুন্নি, আব্দুর রহমান প্রমুখ।
Leave a Reply