গাড়ী ভাংচুর করার প্রতিবাদে উত্তাল তজুমউদ্দিন Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর




গাড়ী ভাংচুর করার প্রতিবাদে উত্তাল তজুমউদ্দিন

গাড়ী ভাংচুর করার প্রতিবাদে উত্তাল তজুমউদ্দিন

গাড়ী ভাংচুর করার প্রতিবাদে উত্তাল তজুমউদ্দিন




নিজস্ব প্রতিনিধি॥ ভোলার তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক দেওয়ানের গাড়ী ভাংচুর করার প্রতিবাদে অর্ধবেলা হরতাল, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

 

সোমবার (১ মার্চ) সকালে উপজেলার মুচিবাড়ী এলাকায় আওয়ামী লীগ দলীয় কর্মীরা এসব কর্মসূচি পালন করেন।

 

 

স্থানীয় সূত্রে জানায়, রবিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ৩ কর্মীকে পূর্ব ঘটনার রেশ ধরে শম্ভুপুরের বেপারী কান্দি এলাকায় মারপিট করা হলে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন অন্য রোগী দেখতে এসে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান হাসপাতালে অবস্থান করছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে সেচ্ছাসেবক লীগের কর্মীরা তার ব্যক্তিগত মাইক্রোবাসটি ভাংচুর করে।

 

 

ফজলুল হক দেওয়ান বলেন, পূর্ব ঘটনা সম্পর্কে কিছু জানা নেই। হাসপাতাল থেকে বের হয়ে দেখি, আমার ব্যক্তিগত গাড়ীটি ভাংচুর করা হয়েছে। ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, যারা বিশৃঙ্খলা করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি।

 

 

তজুমদ্দিন থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে, অবরোধ তুলে নেয়া হয়েছে। গাড়ি ভাংচুরের ঘটনায় শাহাবুদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে। বাকি হামলাকারি আটকের ব্যবস্থা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD