সংবাদ শিরোনাম:

গাড়ির দ্রুত গতির কারণে মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:20:33 pm, Friday, 26 July 2019
  • 17 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক: ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাঁচচর এলাকায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মাদারীপুর সদরের চরমুগুরিয়া থেকে একটি মাহেন্দ্র রিজার্ভ করে ঢাকার উদ্দেশ্যে কাঁঠালবাড়ি ঘাটে যাওয়ার পথে ঢাকা–বরিশাল মহাসড়কের পাঁচচর এলাকায় দ্রুত গতির কারণে মাহেন্দ্রটি হঠাৎ কাত হয়ে যায়।

এ সময় মায়ের কোলে থাকা শিশু রোজা (৩) ছিটকে সড়কে পড়ে যায়। শিশুটির মা ও মাহেন্দ্র চালক কিছু বুঝে ওঠার আগেই পড়ে যাওয়া শিশুটি চাকার আঘাতে মারা যায়। নিহত রোজা চরমুগুরিয়া এলাকার রোমান হাওলাদারের দুই মেয়ের মধ্যে কনিষ্ঠ। রোজার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, সড়কে মোড় ঘুরতে গেলে ঝাঁকি লেগে শিশুটি কোল থেকে রাস্তায় পড়ে গেলে মাথা ফেটে যায়। পরে তার মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গাড়ির দ্রুত গতির কারণে মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশের সময় : 10:20:33 pm, Friday, 26 July 2019