গার্লফ্রেন্ডের দিকে তাকানো নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গার্লফ্রেন্ডের দিকে তাকানো নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

গার্লফ্রেন্ডের দিকে তাকানো নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

ছবি: সংগৃহীত




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গার্লফ্রেন্ডের দিকে তাকানো নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সাতক্ষীরা কলেজ ছাত্রলীগের এ সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হয়েছে। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার দুপুর দেড়টার দিকে সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের ১৩ জনকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন- সাতক্ষীরা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, উত্তর কাটিয়া এলাকার মির্জা কামরুজ্জামানের ছেলে ছাত্রলীগ নেতা মির্জা ইব্রাহিম ও আরিয়ান আলিফ। আটক ছাত্রলীগ নেতাকর্মীরা হলেন- নাহিদ হাসান, আদনান রাহিত, আশরাফুল, হাসান, ইমরান হোসেন, রায়হান, ফয়সাল, হারুন, ফারদিন খান, মুক্তাছির, শারুফ, আরিয়ান ও রোকসানা পারভীন। তারা সবাই কলেজ শিক্ষার্থী।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, মেয়েলি কারণে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বর্তমানে শান্ত। এ ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে। ছাত্রলীগ নেতা উজ্জ্বল হোসেন বলেন, গার্লফ্রেন্ডের সঙ্গে দাঁড়িয়ে ছিল ইব্রাহিম। এ সময় ছাত্রলীগ কর্মী সজীব তাদের পাশ দিয়ে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে ইব্রাহিম বলে ওর (গার্লফ্রেন্ডের) দিকে এভাবে তাকাইলি কেন; বলেই সজীবকে মারপিট শুরু করে ইব্রাহিম। পরবর্তীতে সজীব আমার মোবাইল নম্বরে কল দিলে ঘটনাস্থলে যাই। গিয়ে তাদের থামানোর চেষ্টা করি। এ সময় আমার আমার পেটে ছুরি ঢুকিয়ে দেয় ইব্রাহিম ও তার গ্রুপের কর্মীরা।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটক রোকসানা পারভীন বলেন সকাল ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে আমার সঙ্গে মির্জা ইব্রাহিমের ব্যক্তিগত বিষয় নিয়ে ঝগড়া হয়। দুপুর ১টার দিকে ইব্রাহিম, আরিফ, আকিব, নোমান, আলামিন, আশাসহ ১০-১২ জন দাঁড়িয়ে ছিল। তখন আমিও সেখানে ছিলাম। পরবর্তীতে তাদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় ইব্রাহিমের পেটে ছুরি ঢুকিয়ে দেয় উজ্জ্বল। পরে মির্জা ইব্রাহিমের গ্রুপের নেতাকর্মীরা উজ্জ্বল হোসেনের হাতে, পায়ে ও মাথায় ছুরিকাঘাত করে। ইব্রাহিম জেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী আশিকুর রহমানের অনুসারী। হাসপাতালে চিকিৎসাধীন মির্জা ইব্রাহিম বলেন, ছাত্রলীগ নেতা উজ্জ্বলের সহযোগীদের কলেজ ক্যাম্পাসে গাঁজা খেতে নিষেধ করে দুজনকে কলেজ থেকে বের করে দেই। পরবর্তীতে উজ্জ্বল এসে আমাকে ছুরি মারে। উজ্জ্বল জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদের অনুসারী।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD