বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

গাজার হাসপাতালে অনাহারে মারা যাচ্ছে শিশু: ডব্লিওএইচও প্রধান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:28:14 pm, Tuesday, 5 March 2024
  • 1 সংবাদটি দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর গাজার হাসপাতালগুলোতে শিশুরা অনাহারে মারা যাচ্ছে। একটি ত্রাণ মিশন সেখানকার দুটি হাসপাতালে অনাহারে শিশু মৃত্যুর ভয়াবহ চিত্র প্রত্যক্ষ করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার এ কথা জানিয়েছে।

সংস্থা প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস বলেছেন, আল আওদা ও কামাল আদওয়ান হাসপাতালে সপ্তাহান্তে সংস্থা প্রথমবারের বারের মতো পরিদর্শনে গেছে। যদিও গত অক্টোবরের প্রথম থেকেই উত্তর গাজায় ঢোকার নিয়মিত প্রচেষ্টা অব্যাহত ছিল।

এক্সে তিনি বলেন, আল আওদা হাসপাতালের চিত্র ভয়াবহ। এর একটি ভবন ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে কামাল আদওয়ান হাসপাতাল সেখানকার একমাত্র শিশু হাসপাতাল। এটি রোগীতে পরিপূর্ণ।

টেডরস আরো বলেছেন, খাদ্য সংকটে ১০ শিশু মারা গেছে।

তিনি বলেছেন, বিদ্যুতের অভাবে এই দুই হাসপাতালে সেবাদানে মারাত্মক বিঘœ ঘটছে। ইনটেনসিভ ও নবজাতক ইউনিটের মতো জটিল ইউনিটগুলোতে ভয়াবহ পরিস্থিতি চলছে।
টেডরস নিরাপদ ও নিয়মিত মানবিক সহায়তা নিশ্চিত করতে ইসরাইলের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ত্রাণ বঞ্চিত উত্তর গাজায় অপুষ্টিতে অন্তত ১৬ শিশু প্রাণ হারিয়েছে। গত সপ্তাহে জাতিসংঘ সতর্ক করে বলেছে, ইসরাইল হামাস যুদ্ধের কারণে গাজা উপত্যকায় দুর্ভিক্ষ অনিবার্য হয়ে উঠেছে।

গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরাইলে হামলা চালায়। এর পরপরই প্রতিশোধ হিসেবে ইসরাইল গাজা উপত্যকায় তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

গাজার হাসপাতালে অনাহারে মারা যাচ্ছে শিশু: ডব্লিওএইচও প্রধান

প্রকাশের সময় : 05:28:14 pm, Tuesday, 5 March 2024