গাইড থেকে এসএসসি প্রশ্ন তৈরিতে জড়িত বরিশালের ৫ শিক্ষক ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গাইড থেকে এসএসসি প্রশ্ন তৈরিতে জড়িত বরিশালের ৫ শিক্ষক !

গাইড থেকে এসএসসি প্রশ্ন তৈরিতে জড়িত বরিশালের ৫ শিক্ষক !




ভয়েস অব বরিশাল ডেস্ক॥  ঢাকা বোর্ডের এসএসসি’র বাংলা প্রথম পত্র প্রশ্ন হুবহু গাইড দেখে তৈরি করা নিয়ে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। সেই প্রশ্নপত্র তৈরি করা নিয়েও বিশ্লেষকরাও করেছেন নানান মন্তব্য। জানা গেছে, বরিশাল বোর্ড থেকে সেই প্রশ্নপত্র প্রেরণ করা হয় ঢাকা বোর্ডে। আর এই প্রশ্নপত্র তৈরির সাথে যুক্ত রয়েছেন বরিশালেরই ৫ শিক্ষক। বরিশালের এই ৫ শিক্ষকের মধ্যে ১ জন প্রশ্ন প্রণেতা এবং অপর ৪ জন মডারেটর।

ঢাকা বোর্ডের ওই প্রশ্নটি প্রণয়ন করেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার এমপিওভুক্ত শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাজনিন আক্তার। আর প্রশ্নের মডারেটর ৪ জন সরকারি শিক্ষক বলে জানা গেছে। এই ৪ জনের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে প্রশ্ন প্রণয়নকারী নাজনিন আক্তারকে এরইমধ্যে নোটিশ পাঠানো হয়েছে।

বিষয়টি স্বীকার করে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, যারা এই প্রশ্নপত্র তৈরির সাথে যুক্ত তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। প্রশ্ন প্রণয়নকারীকে নোটিশ দেয়া হয়েছে। তিনি বেসরকারি শিক্ষক এবং এই প্রশ্নপত্রের সাথে জড়িত অপর ৪ শিক্ষক সরকারি। এই মুহূর্তে তাদের নাম প্রকাশ করবো না, বিষয়টি নিয়ে পুরোপুরি তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD