সংবাদ শিরোনাম:

গাঁজা কম দেয়ায় ৯৯৯ নারীর কল অতঃপর,…

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:30:24 pm, Monday, 28 January 2019
  • 21 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার এস আই মোঃ জাকির হোসেনের কাছে ফোন আসে জরুরি পুলিশ সেবা ৯৯৯ থেকে। জানানো হয় ব্রাহ্মণপাড়া বাজারে এক নারী গাঁজা ব্যাবসায়ী রয়েছে। সারারাত ডিউটি শেষে থানায় ফিরেছেন মাত্র। রেস্ট নেয়ার সময় হলোনা তার। ফোর্সসহ ছুটে গেলেন আসামী ধরতে।

তবে ঘটনাটা যে এমন হতে পারে তা ঘুনাক্ষরেও আন্দাজ করতে পারেন নি তিনি। পুলিশ আসার আগেই স্থানীয় পাইকারি মাদক কারবারি পালিয়ে যায়। তবে পুলিশে সাহায্য চেয়ে ৯৯৯ এ ফোন দেয়া খুচরা ব্যাবসায়ী নারী সালমা বেগমকে (৪০) আটক করে পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায়, গাঁজা ব্যাবসায়ী সালমা বেগম থাকেন নারায়ণগঞ্জের ফতুল্লায়। স্বামীর নাম জসিম উদ্দিন। আসল বাড়ি বরিশালের মুলাদীতে। কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সীমান্ত এলাকার মাদক ব্যাবসায়ী আব্দুল রহিমের কাছ থেকে গাঁজা কিনে নিয়ে বিক্রি করেন তিনি ও তার স্বামী। ঘটনার দিন শনিবার সকালে ৩কেজি গাঁজার জন্য রহিমকে টাকা দেয় সালমা, তিন কেজির টাকা নিয়ে তাকে গাঁজা দেয় এক কেজি। এতে ক্ষিপ্ত হয়ে বাকবিতণ্ডা হয় রহিমের সাথে।

এক পর্যায়ে জরুরি পুলিশ সেবা ৯৯৯ এ ফোন দিয়ে বিস্তারিত জানায় সালমা। তাৎক্ষণিক ব্রাহ্মণপাড়া থানায় জানানো হয় ৯৯৯ থেকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কৌশলে সটকে পরে পাইকারি ব্যাবসায়ী রহিম মিয়া। এক কেজি গাঁজাসহ আটক করা হয় সালমা বেগমকে।

এবিষয়ে এস আই জাকির হোসেন জানান, ধৃত আসামী সালমা ও পলাতক মাদক কারবারি শশিদল এলাকার আবুল হোসেনের পুত্র আব্দুল রহিমকে আসামী করে ব্রাহ্নণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৯৭১।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গাঁজা কম দেয়ায় ৯৯৯ নারীর কল অতঃপর,…

প্রকাশের সময় : 09:30:24 pm, Monday, 28 January 2019