গহনা তৈরির টাকা পরিশোধ করতে গিয়ে গণধর্ষণের শিকার গৃহবধূ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গহনা তৈরির টাকা পরিশোধ করতে গিয়ে গণধর্ষণের শিকার গৃহবধূ

গহনা তৈরির টাকা পরিশোধ করতে গিয়ে গণধর্ষণের শিকার গৃহবধূ




অনলাইন ডেস্ক:  খুলনার সদর থানায় গণধর্ষণের শিকার হয়েছে এক গৃহবধূ। জানা যায়, পাওনাদারকে গহনা তৈরির টাকা পরিশোধ করতে গিয়ে এ গণধর্ষণের শিকার হয় গৃহবধূ।গণধর্ষণের এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ধর্ষিতা নিজে বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা দায়ের করে। উক্ত ঘটনায় পুলিশ আল হেলাল নামে এক আসামীকে গ্রেফতার করেছেন।এর আগে গত বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮ টার দিকে নগরীর নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার বাসিন্দা মোশাররফ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার এসআই অনুকূল চন্দ্র জানান, ওই গৃহবধূর কাছে গহনা বানানো বাবদ তিন হাজার ছয়’শ টাকা পেতেন স্বর্ণকার সুদেব দাস। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ডাক্তার দেখাতে যাবে বলে ফোনে ওই টাকা চায় সুদেব। গৃহবধূ দুই হাজার টাকা জোগাড় করে তাকে দিতে চাইলে তিনি নিরালার প্রান্তিকার মোশাররফ হোসেনের বাড়িতে যেতে বলে। গৃহবধূ একটি ইজিবাইক নিয়ে নিরালার আলকাতরা মিল থেকে ওই বাড়ির সামনে গেলে সুদেব ও তার সহযোগী ইয়াসিন শেখ, মো. বরণ ও আল হেলাল শেখ তাকে বাড়ির দোতলার একটি কক্ষে নিয়ে যায়। সেখানে সুদেব জোর করে তাকে ধর্ষণ করে। এরপর ইয়াসিনও তাকে ধর্ষণ করে। অন্য দুইজন ধর্ষণে সহযোগিতা করে গৃহবধূকে ঘরের মধ্যে রেখে চলে যায়। গৃহবধূর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল বলেন, গণধর্ষনের ঘটনায় গৃহবধূ নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের পর পুলিশ মামলার চার নম্বর আসামী আল হেলাল শেখকে নিরালার প্রান্তিকা এলাকা থেকে গ্রেফতার করেছে। এছাড়া অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD