গলায় ফাঁস দিয়ে ভোলায় পুরোহিতের আত্মহত্যা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গলায় ফাঁস দিয়ে ভোলায় পুরোহিতের আত্মহত্যা

গলায় ফাঁস দিয়ে ভোলায় পুরোহিতের আত্মহত্যা




ভোলা প্রতিনিধি॥  ভোলার বাণিজ্যিক কেন্দ্র খালপাড়ের কিচেন মার্কেট সংলগ্ন মদন মোহন ঠাকুর জিওর মন্দিরের সেবায়েত শ্রি নির্মল ভট্টাচার্য (৫৫)’র আতœহত্যার ঘটনা ঘটেছে। ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত ৯ টায় মূল মন্দিরের মধ্যে এই আতœহত্যার ঘটনা ঘটে। পুলিশ ঘটনা স্থলে এসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনায় মন্দির এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থল গিয়ে জানা যায়, খুলনার পাইকগাছা উপজেলার হরিদাস কাঠি গ্রামের বৌদ্যনাথ ভট্টাচার্য প্রায় ২ বছর ধরে এই মন্দিরের সেবায়েত হিসেবে কাজ করে আসছেন।

মঙ্গলবার সন্ধায় পূজো শেষ মনাদিরের রাঁধুনি অঞ্জলি রাণীর কাছে ১০ টাকা প্রণামী চাইলে অঞ্জলি রাণী টাকা দিতে না চাইলে কথার কাটির এক পর্যায়ে সেবায়েত তাকে মারধর করে। বিষয়টি অঞ্জলি মন্দির কমিটির কাছে জানালে কমিটির সভাপতি ও স¤পাদক সহ কমিটির সদস্যরা ঘটনা স্থলে এসে বিষয়টি অবগত হয়ে বুধবার সকালে বিচারের উদ্যাগে নিবে বলে তারা চলে যায়। কিন্তু রাঁত ৯ টার দিকে মূল মন্দিরের ঘর বন্ধ অবস্থায় দর্শনার্থীরা সেবায়েতের মরদেহ দেখতে পায়। ঘটনাটি মন্দির কমিটিকে অবহিত করলে তারা ঘটনা স্থলে এসে ভোলা সদর থানায় খবর দেয়। খবর পেয়ে ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন ঘটনা স্থলে এসে লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এসময় পুলিশ মন্দিরে থাকা সিসি টিভির বক্স নিয়ে যায়।

এই বিষয়ে মন্দির কমিটির সভাপতি দুলাল চন্দ্র বণিক ও কমিটির সম্পাদক বাবু কানাই লাল ঘটনার সত্যতা শিকার করে বলেন, সন্ধায় রান্নাঘরের মাসীর সাথে সেবায়েতের মধ্যে বাকবিত-া হয়েছে। এক পর্যায়ে সেবায়েত মাসীকে মারধর করেছে। ঘটনা স্থলে গিয়ে আমরা উপযুক্ত বিচারের আশ্বাস দিয়েছিলাম। কিন্তু রাঁত ৯টার সময় সেবায়েত আত্বহত্যার ঘটনাটি আমাদের বিচলিত করেছে।

এ বিষয়ে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন বলেন, অপমৃত্যুর মামলা নিয়েছি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সিসি টিভির ফুটেজ ও তদন্ত সাপেক্ষে ঘটনার কারন নির্ণয় করা যাবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD