গলাচিপায় মামা-ভাগ্নেসহ তিন শিশুর মৃত্যু Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু




গলাচিপায় মামা-ভাগ্নেসহ তিন শিশুর মৃত্যু

গলাচিপায় মামা-ভাগ্নেসহ তিন শিশুর মৃত্যু




নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী) সংবাদদাতা: শনিবার গলাচিপায় পানিতে ডুবে শাওন(৭), সিফাত(৬) ও মৌসুমী(৬) নামের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শাওন ও সিফাত সম্পর্কে মামা-ভাগ্নে। শাওন উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের আবু প্যাদার ছেলে ও সিফাত একই এলাকার শাহিন মেলকারের ছেলে এবং মৌসুমী পানপট্টি ইউনিয়নের শাহজালাল মিয়ার মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বেলা একটার দিকে শিশু শাওন ও সিফাত বড় গাবুয়া মেলকার বাড়ির সামনে খেলা করছিল।

খেলার এক ফাঁকে বড় গাবুয়া মসজিদের সামনের বদ্ধ খালে পড়ে যায়। বাড়ির লোকজন শাওন ও সিফাতকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পরে তাদেরকে খালের পানিতে ভাসতে দেখে।

পরে স্থানীয়রা শিশু দুইটিকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে। পানপট্টি এলাকায় মৌসুমী তার নিজ বাড়িতে পানিতে ডুবে মারা গেছে।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম জানান, তিন শিশুকেই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। কিন্তু হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD