গলাচিপায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গলাচিপায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

গলাচিপায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

গলাচিপায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ




গলাচিপা প্রতিনিধি॥ গলাচিপা পৌর এলাকার কলেজ পাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় খুচরা গ্যাস বিক্রেতা জাহিদের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে দাবি করে প্রত্যক্ষদর্শীরা।

 

 

গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ এবং কলেজপাড়া এলাকার বাসিন্দা মো. ফোরকান কবির জানান, মঙ্গলবার মাগরিবের আজানের পরে হঠাৎ করেই কলেজের পশ্চিম পাশের মার্কেটে খুচরা গ্যাস বিক্রেতা জাহিদের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে চারটি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় এবং সফিক খলিফার মুদি দোকেন আংশিক পুড়ে যায়।

 

আগুন লাগার খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ও স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে।

 

 

এ বিষয় বাউফল থেকে আসা ফায়ার সার্ভিস দলের বাউফলের ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে আমরা গলাচিপার ঘটনাস্থল ছুটে আসি।

 

এ প্রসঙ্গে গলাচিপা থানার ওসি আর এম শওকত আনোয়ার ইসলাম বলেন, ঘটনার পর পরই পুলিশের একটি দল আগুন নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত রাখে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD