বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

গরুর মাংস কেজি ৬৫০ টাকা, আজ থেকে কার্যকর

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:21:53 am, Thursday, 7 December 2023
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট : গরুর মাংসের কেজিপ্রতি ৬৫০ টাকা দাম আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে ঢাকা (উত্তর ও দক্ষিণ) সিটি করপোরেশন এলাকায় কার্যকর হবে।

এর আগে বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুরে মাংস ব্যবসায়ী সমিতি ও ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের এক বৈঠকে এ দাম চূড়ান্তভাবে নির্ধারিত হয়।

ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইমরান হোসেন বলেন, ‘বছরে ৭৫ হাজার কোটি টাকার মাংস বিক্রি হয়। কোরবানির ঈদে আরও ৭৫ হাজার কোটি টাকার পশু কেনাবেচা হয়। সব মিলিয়ে বছরে মোট দেড় লাখ কোটি টাকার ওপরে মাংসের ব্যবসা।’

তিনি আরও বলেন, ‘শর্তসহ ৬৫০ টাকা কেজিতে বিক্রি করা হবে। এক কেজি মাংসে ৭৫০ গ্রাম মাংস, ২০০ গ্রাম হাড় ও ৫০ গ্রাম চর্বি থাকবে, যাতে কাউকে কিনে প্রতারিত হতে না হয়।’

মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, ‘সিটি করপোরেশন ২০১৯ সালে মাংসের দর ঠিক করে দেওয়া থেকে সরে আসে। সে বছর মাংসের দাম ৫০০ টাকা কেজি হয়ে যায়। এর পর প্রতিবছরই মাংসের দাম বেড়েছে। চলতি বছর এক কেজি মাংস কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ৮০০ টাকা।’

মাংসের বাজারের বিশৃঙ্খলার জন্য নিজেদের দায়ী করে মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মোর্তজা মন্টু বলেন, ‘সারা দেশে এক দর নিশ্চিত করতে সময় লাগবে। তবে ঢাকায় (আজ) বৃহস্পতিবার থেকে আগামী ১ মাস অর্থাৎ ৭ জানুয়ারি পর্যন্ত ৬৫০ টাকা করে গরুর মাংস বিক্রি করা হবে। তারপর প্রতি মাসে দাম নির্ধারণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘৬০০ টাকা কেজিতে মাংস বিক্রি করলে তাদের লোকসান হবে। কারণ দেশি গরুর প্রতি মণ মাংসের দাম পড়ে ২৮ হাজার ও ফার্মের গরুর ক্ষেত্রে ২৫-২৬ হাজার টাকা। আমাদের কাছে ৬০ শতাংশ দেশি ও ৪০ শতাংশ ফার্মের গরু যোগান রয়েছে।’

বুধবার সন্ধ্যায় মালিবাগ বাজারে সরেজমিনে দেখা গেছে, সেখানে তখন কেজিপ্রতি গরুর মাংসের দাম ছিল ৭০০-৭৫০ টাকা। এ প্রসঙ্গে মাংস বিক্রেতা নাজমুল হোসেন বলেন, ‘মাংসের দাম নির্ধারণ করতে হলে সরকারকে গরুর দাম নির্ধারণ করে দিতে হবে। কেননা আমরা সস্তা গরু কিনতে না পারলে বিক্রি করবো কীভাবে। বর্তমানে প্রতি কেজি মাংস কিনতে হচ্ছে ৭০০ টাকা করে।’

সারা দেশে মাংসের দাম অভিন্ন হতে হবে বলে দাবি জানিয়ে আরেক ব্যবসায়ী সজীব বলেন, ‘দাম নির্ধারণ মাসভিত্তিক করতে হবে। কেননা একেক মাসে গরুর দাম বাড়ে ও কমে।’

এদিকে গরু আমদানির দাবি জানিয়ে খলিল বলেন, ‘বড় খামারিরা কোরবানি ছাড়া গরু বিক্রি করে না। কৃষকের গরুই আমাদের বিক্রি করতে হয়। তাই গরু আমদানি করলে দাম কমানো যাবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

গরুর মাংস কেজি ৬৫০ টাকা, আজ থেকে কার্যকর

প্রকাশের সময় : 10:21:53 am, Thursday, 7 December 2023