গরুর চামড়ায় ৫০ টাকা বাড়তি, ছাগলের চামড়া ফ্রি! Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গরুর চামড়ায় ৫০ টাকা বাড়তি, ছাগলের চামড়া ফ্রি!

গরুর চামড়ায় ৫০ টাকা বাড়তি, ছাগলের চামড়া ফ্রি!

গরুর চামড়ায় ৫০ টাকা বাড়তি, ছাগলের চামড়া ফ্রি!




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মৌসুমি চামড়া ব্যবসায়ীদের কাছ থেকে কোরবানির পশুর চামড়া কেনা শুরু করেছেন চামড়া ব্যবসায়ীরা। শনিবার (১ আগস্ট) সকাল থেকে বরিশাল নগরীর পদ্মাবতী এলাকার পাইকারী চামড়ার বাজারে চামড়া কেনা শুরু হয়েছে।

 

 

চামড়া ব্যবসায়ীরা জানিয়েছেন, ২০০ থেকে সর্বোচ্চ ৩৫০ টাকা দরে তারা গরুর চামড়া কিনছেন। এছাড়া ছাগলের চামড়া একদম ফ্রি হলেও কিছু ক্ষেত্রে ১০ থেকে সর্বোচ্চ ২৫ টাকা দরে কিনছেন।

 

 

এ ব্যাপারে পদ্মাবতীর পাইকারী চামড়া ব্যবসায়ী নাসির উদ্দিন বলেন, আমরা ২০০ থেকে সর্বোচ্চ সাড়ে ৩০০ টাকা দরে গরুর চামড়া কিনছি। এর চেয়ে বেশি দামে কেনা যাবে না।

 

গত বছরের চেয়ে এ বছর চামড়ার দাম বেশি। গত বছর প্রতিটি চামড়া প্রতি আমরা ১৮০ থেকে ২৫০ টাকা প্রদান করেছি। যা এবছর অনেক বেড়ে গেছে। তাছাড়া গত বছর সবচেয়ে ভালো চামড়া প্রতি আমরা দিয়েছি ৩০০ টাকা । যা এবছর বেড়ে ৪০০ টাকা হয়েছে। সব মিলিয়ে চামড়ার দাম কিছুটা হলেও বাড়তি দেওয়া হচ্ছে।

 

 

তিনি আরও বলেন, এই চামড়ার পেছনে আমাদের আরও দুই থেকে আড়াইশ টাকা খরচ রয়েছে। এর চেয়ে বেশি দাম দিয়ে কিনলে ক্ষতির মুখে পড়তে হবে বলেও তিনি জানান।

 

 

এদিকে, মৌসুমি চামড়া ব্যবসায়ীরা পাইকারী চামড়া ব্যবসায়ীদের দাম দেখে হতাশা প্রকাশ করেছেন। তারা বলেছেন, এলাকা থেকেই আমরা বড় গরুর চামড়া বেশি টাকা করে কিনেছি। এখানে তারা যে দাম বলছেন এতে করে আমাদের চালান থাকবে না।

 

 

এ বিষয়ে বরিশাল চামড়া ব্যবাসীয় মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুর রহমান শাহিন বলেন, ট্যানারি মালিক বা ব্যবসায়ীদের কাছে বরিশালের চামড়া ব্যবসায়ীদের লাখ লাখ টাকা বকেয়া পাওনা রয়েছে। প্রতিবছর কোরবানির পূর্বে কিছু টাকা ট্যানারি ব্যবসায়ীরা দিলেও এবারে খালি হাতেই ফিরিয়ে দিয়েছেন। তাই নতুন করে দেনাগ্রস্থ হতে রাজি হননি অনেকেই। এজন্য তিনিসহ বহু ব্যবসায়ী এবার চামড়া কেনা থেকে বিরত রয়েছেন।

 

 

তিনি আরও বলেন, বরিশালে ২০/২২ জন চামড়ার পাইকার ব্যবসায়ী ছিলেন। যারা স্থানীয়ভাবে চামড়া সংগ্রহ করে ঢাকায় পাঠাতেন। কিন্তু দিনে দিনে চামড়ার দর পতন অব্যাহত থাকায় এবং ট্যানারি মালিকদের কাছে টাকা আটকে যাওয়ায় বর্তমানে চামড়া ব্যবসায়ীর সংখ্যা ৫ এর নীচে ।

 

 

যারমধ্যে এবারে মাত্র ২ থেকে ৩ জন চামড়া সংগ্রহ করেছেন। ফলে সবদিক থেকে স্থানীয় বাজার থেকে আমাদের চামড়া সংগ্রহের পরিমান

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD