সংবাদ শিরোনাম:

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু,নতুন আক্রান্ত ২৬৬

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:21:11 pm, Friday, 17 April 2020
  • 23 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২৬৬ জন। করোনায় একদিনে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা এটি সর্বোচ্চ। এ নিয়ে দেশে করোনায় মোট ৭৫ জনের মৃত্যু ও ১ হাজার ৮৩৮ জন আক্রান্ত হলেন। শুক্রবার বেলা আড়াইটার পর অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৯০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

তিনি জানান, এই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ রোগী। এছাড়া নতুন করে ৯ জনসহ মোট ৫৮ করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। ২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে ‘কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু,নতুন আক্রান্ত ২৬৬

প্রকাশের সময় : 03:21:11 pm, Friday, 17 April 2020