সংবাদ শিরোনাম:

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬৩ জনের মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:46:17 pm, Tuesday, 6 July 2021
  • 20 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬৩ জনের মৃত্যু হয়েছে, যা দেশে এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৩৯২ জনের।

মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল (৫ জুলাই) জানানো হয় তার আগের ২৪ ঘণ্টায় ১৬৪ জনের মৃত্যু হয়েছিল, যা ছিল দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এদিকে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫২৫ জন, যা দেশে এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জনে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬৩ জনের মৃত্যু

প্রকাশের সময় : 10:46:17 pm, Tuesday, 6 July 2021