গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে যা হবে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে যা হবে

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে যা হবে




ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় নির্বাচনের দিনই দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হবে একটি গুরুত্বপূর্ণ গণভোট, যার মাধ্যমে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের বিষয়ে জনগণের চূড়ান্ত মতামত নেওয়া হবে।

ভোটাররা সংসদ নির্বাচনের পাশাপাশি আলাদা একটি ব্যালটে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেবেন। যদিও ব্যালটে মাত্র চারটি সংক্ষিপ্ত বিষয় থাকবে, বাস্তবে এর মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের ৮৪টি প্রস্তাব।

সরকারের দাবি, এই গণভোট একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ভিত্তি স্থাপন করবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘হ্যাঁ’ ভোট মানেই শোষণ ও নিপীড়নের রাজনীতি থেকে মুক্তির পথে অগ্রসর হওয়া।

জুলাই সনদে থাকা ৮৪টি সংস্কারের মধ্যে ৪৭টি সংবিধান সংশোধন এবং ৩৭টি আইন ও প্রশাসনিক সংস্কার। এসব প্রস্তাব সংস্কার কমিশনের সুপারিশ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রণীত হলেও সব বিষয়ে ঐকমত্য হয়নি। বিএনপি ও জামায়াতসহ কয়েকটি দল ভিন্নমত দিয়েছে।

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আগামী সংসদ বাধ্যতামূলকভাবে এসব সংস্কার বাস্তবায়ন করবে। পাশাপাশি একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করে ২৭০ দিনের মধ্যে সংশোধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময় অতিক্রম করলে সরকারের প্রস্তাবিত সংশোধনী কার্যকর হবে। আর ‘না’ জয়ী হলে পুরো জুলাই সনদ বাতিল হবে।

জুলাই সনদের অন্যতম আলোচিত প্রস্তাব হলো—রাষ্ট্রভাষা বাংলা থাকলেও অন্যান্য মাতৃভাষার সাংবিধানিক স্বীকৃতি এবং নাগরিক পরিচয় ‘বাংলাদেশি’ করা। এছাড়া সংবিধান সংশোধনে কিছু ক্ষেত্রে গণভোট বাধ্যতামূলক, মৌলিক অধিকারের তালিকায় ইন্টারনেট ব্যবহারের অধিকার ও ব্যক্তিগত তথ্য সুরক্ষা যুক্ত করার প্রস্তাব রয়েছে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনতে জরুরি অবস্থা ঘোষণায় প্রধানমন্ত্রীর একক ক্ষমতা বাতিল, প্রধানমন্ত্রীর মেয়াদ দুইবারে সীমাবদ্ধ এবং গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হয়েছে।

সংসদ সংস্কারে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন, দ্বিকক্ষ সংসদ, নারীদের সংরক্ষিত আসন বৃদ্ধি এবং ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্বাচনের প্রস্তাব অন্তর্ভুক্ত। একইসঙ্গে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ এবং নির্বাচন কমিশন গঠনে বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে।

আইন ও বিচার বিভাগে প্রধান বিচারপতি নিয়োগ আপিল বিভাগ থেকে, স্বাধীন নিয়োগ কমিশন এবং বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার প্রস্তাব রয়েছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, গণভোটের ব্যালটে সীমিত তথ্য থাকায় ভোটাররা প্রকৃত প্রভাব না বুঝেই সিদ্ধান্ত নিতে পারেন, যা গণতান্ত্রিক স্বচ্ছতার প্রশ্ন তুলছে।

সূত্র/বিবিসি বাংলা

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD