গণভবন পরিদর্শনে প্রধান উপদেষ্টা, দিলেন যে নির্দেশনা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গণভবন পরিদর্শনে প্রধান উপদেষ্টা, দিলেন যে নির্দেশনা

গণভবন পরিদর্শনে প্রধান উপদেষ্টা, দিলেন যে নির্দেশনা




ডেস্ক রিপোর্ট ॥ আওয়ামী লীগের ১৫ বছরের অপশাসন, নির্যাতন, খুন-গুম এবং স্বৈরাচার উৎখাতের প্রতীক হিসেবে গণভবনকে দ্রুততম সময়ে জাদুঘরে পরিণত করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

 

সোমবার (২৮ অক্টোবর) প্রধান উপদেষ্টা গণভবন পরিদর্শনকালে এ নির্দেশনা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমও এ সময় উপস্থিত ছিলেন।

 

প্রধান উপদেষ্টা বলেন, গণভবনে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা গত ১৫ বছর ধরে বাস করেছিলেন, যা দমন ও তার নৃশংস শাসনের প্রতীক হয়ে উঠেছে।

 

গণভবনে জাদুঘর বানানোর নির্দেশনা দিয়ে তিনি বলেন, জাদুঘরে দুঃশাসনের স্মৃতি এবং জনগণ যে ক্ষোভ প্রকাশ করে তাকে (শেখ হাসিনা) ক্ষমতা থেকে উৎখাত করেছিল, সে সব স্মৃতি থাকতে হবে। আয়নাঘর, যেখানে হাসিনার কুখ্যাত নিরাপত্তা সংস্থাগুলো গোপনে শত শত ভিন্নমতাবলম্বী ও বিরোধী কর্মীকে আটক করেছিল তারও একটি রেপ্লিকা গণভবনের জাদুঘরে নির্মাণ করা উচিত বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

 

১৫ বছরের অপশাসন, গুম-খুন ও নির্যাতনের বিভিন্ন প্রতীক গণভবন জাদুঘরে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ সময় অধ্যাপক ইউনূস উপদেষ্টাদের জাদুঘর বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে বলেন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাদুঘরের জন্য প্রস্তাব চূড়ান্ত করতেও নির্দেশ দেন তিনি।

 

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার কয়েক মুহূর্তে গণভবনে কয়েক লাখ বিক্ষোভকারী হামলা চালায়। বিক্ষোভকারীরা গণভবনের দেয়াল ও কক্ষে গ্রাফিতি এঁকে এবং হাসিনার বিরুদ্ধে নানা প্রতিবাদ নোট লিখে ক্ষোভ প্রকাশ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD