সংবাদ শিরোনাম:

গণতন্ত্রের জন্য গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য: টিআইবি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:09:38 pm, Saturday, 9 December 2023
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট : উন্নয়নকে জনগণের জন্য অর্থবহ করতে গণতন্ত্র অপরিহার্য। গণতন্ত্র ও উন্নয়ন পরস্পরের পরিপূরক। কিন্তু যখন গণগ্রেপ্তার করা হয় তখন পুলিশ নিজেই ভুলে যায় তাদেরকে ধরেছে। বিরোধী মত দমন করে উন্নত ও সমৃদ্ধিশালী রাষ্ট্র গড়ে উঠতে পারে না।

শনিবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) কার্যালয়ে আয়োজিত এক আলোচনাসভায় বক্তারা এ কথা বলেন।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, গণতন্ত্র ও উন্নয়ন পরস্পরের পরিপূরক। আর গণতন্ত্রের জন্য গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য। বাস্তবে উন্নয়নকে যদি জনগণের জন্য, জনস্বার্থে অর্থবহ করতে হয়, তাহলে গণতন্ত্র অপরিহার্য। আর গণতন্ত্র নিশ্চিত করে মানুষের বাক্‌স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে বাস্তব উন্নয়ন অর্থবহ করা যায়। গণতন্ত্রের জন্য গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য। মানুষের মৌলিক অধিকারের অন্যতম হাতিয়ার গণমাধ্যমের স্বাধীনতা।

সভাপতির বক্তব্যে টিআইবির চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, যখন গণগ্রেপ্তার করা হয় তখন পুলিশ নিজেই ভুলে গেছে তাদেরকে ধরেছে। দিনের পর দিন তারা পড়ে আছে তারপরও তাদের স্বজনদের খবর দেওয়া হয়নি। এমন বিচারহীনতার মধ্যে আমরা বাস করছি। কেউ বলছেন জিরো টলারেন্স থেকে এখন সহনশীল হয়ে গেছে। আমি এর সঙ্গে যোগ করতে চাই, শুধু সহনশীল নয়, প্রশ্রয় দেওয়া হয়। শুধু যে সহ্য করা হচ্ছে দুর্নীতি, শুধু যে সহ্য করা হচ্ছে মানবাধিকারের লঙ্ঘন, শুধু যে সহ্য করা হচ্ছে অন্যায়-অবিচার-অনাচার, তা নয়, আশ্রয়ও দেওয়া হচ্ছে। সহ্যের থেকে সীমা আরেকটু অতিক্রান্ত হয়ে গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গণতন্ত্রের জন্য গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য: টিআইবি

প্রকাশের সময় : 06:09:38 pm, Saturday, 9 December 2023