ভয়েস অব বরিশাল ডেস্ক॥ খুলনায় করোনার উপসর্গ নিয়ে খাঁন বজলুর রহমান (৬০) নামের একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সে রূপসা উপজেলার সামন্তসেনা এলাকার মৃত চাঁন আলীর ছেলে। তিনি নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন ৷
খুমেক হাসপাতালের ফ্লু কর্নারের ফোকাল পার্সন (আরএমও) ডা. মিজানুর রহমান বলেন, করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আজ সকাল ৮টা ৩০ মিনিটে ওই ব্যক্তি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা ৫০ মিনিটে তিনি মারা যান। তার নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।
Reporter Name 

















