ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরে মঠবাড়ি ইউনিয়নের পুখরিজানা মানকি খালে বিষ প্রয়োগের প্রস্তুতিকালে আটক বিষ প্রয়োগ চক্রের ২ ব্যক্তিকে এক বছরের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে তাদের এ কারাদণ্ড দেন ইউএনও সোহাগ হাওলাদার। এদের কাছ থেকে প্যারাক্রম ও ফাইটারমেথিন নামে একশ’ এমএল’র ২ বোতল বিষ, একটি বেহুন্দি জাল ও একটি নৌকা জব্দ করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হল- ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে মাসুম খলিফা (২৪) ও চাঁনপুরা গ্রামের হাবিব বেপারীর ছেলে জসিম বেপারী।
রাজাপুর ইউএনও সোহাগ হাওলাদার জানান, দীর্ঘদিন ধরে এ চক্রটি রাজাপুর উপজেলার বিভিন্ন খালে বিষ প্রয়োগ করে মাছসহ বিভিন্ন প্রাণী নিধন করে আসছিলো। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে খালে বিষ প্রয়োগের প্রস্তুতি দিলে পুখরিজানা মানকি খালের স্লুইসগেট এলাকায় তাদের এলাকাবাসী আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
Reporter Name 















