খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতেনগরীতে বিএনপি’র মানবন্ধন Latest Update News of Bangladesh

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র হামাস গোপন সংলাপ শুরু দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ




খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতেনগরীতে বিএনপি’র মানবন্ধন

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতেনগরীতে বিএনপি’র মানবন্ধন




নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও নিঃশর্ত মুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (২২ মে) সকালে বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি’র উদ্যোগে নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার টাউন চত্ত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন’র সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক এমপি ও উত্তর জেলা বিএনপি’র সভাপতি মেজবাহ উদ্দিন ফারহাদ, দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম শাহীন, কোতয়ালী বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেলিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মন্টু খান, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, মুলাদী উপজেলা বিএনপি’র সভাপতি যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট তরিকুল ইসলাম লাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জাবের আবদুল্লাহ সাদী, আজিজুর রহমান ভূইয়া মামুন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুজন প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার ২ কোটি টাকার মিথ্যা দূর্নীতির অভিযোগ এনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে পুড়ে রেখেছে। অথচ রুপপুর পারমানবিক কেন্দ্রে একটি বালিশ ক্রয় করার নামে ৭ কোটি টাকা ব্যয় দেখিয়ে হাজার হাজার কোটি টাকা দূর্নীতি করে যাচ্ছে। বাংলার মানুষ একদিন এর হিসাব নেবে।

তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবৈধ সরকারের কাছে করুনার জামিন প্রার্থনা করেন না। আমরা আইনের মাধ্যমে দেশনেত্রীকে মুক্ত করে আনব। এজন্য কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। তাই আগামী আন্দোলন সংগ্রামের জন্য দরীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD