অনলাইন ডেস্ক:রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীতে শাহনাজ পারভীন (২৫) নামে এক যৌনকর্মীকে গলা কেটে হত্যা করেছে খদ্দের। এ ঘটনায় হত্যাকারী রনি মোল্লা (২২) নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে যৌনপল্লীর কল্পনা বাড়িওয়ালার বাড়িতে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত রনি মানিকগঞ্জের হরিরাম গ্রামের শওকত মোল্লার ছেলে।গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফি জানান, রাতে রনি নামের একজন খদ্দের শাহনাজের ঘরে ঢোকেন। কিছু সময় পর শাহনাজ চিৎকার করলে ঘাতক রনি ঘরের দরজা খুলে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধারালো অস্ত্রসহ আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে গিয়ে যৌনকর্মীকে ঘরের মধ্যে গলা কাটা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে।তিনি আরও জানান, দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় হত্যাকারী যুবককে গ্রেফতার করা হয়েছে।
বিজ্ঞপ্তি :
সংবাদ শিরোনাম:
খদ্দেরের হাতে যৌনকর্মী খুন
-
Reporter Name - প্রকাশের সময় : 11:26:26 am, Friday, 15 February 2019
- 1 সংবাদটি দেখা হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


















