কয়লাবোঝাই কার্গো ডুবি.৩২ দিন পর আরো এক লাশ উদ্ধার Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে




কয়লাবোঝাই কার্গো ডুবি.৩২ দিন পর আরো এক লাশ উদ্ধার

কয়লাবোঝাই কার্গো ডুবি.৩২ দিন পর আরো এক লাশ উদ্ধার

কয়লাবোঝাই কার্গো ডুবি.৩২ দিন পর আরো এক লাশ উদ্ধার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মোংলা বন্দর ও সুন্দরবনের হারবাড়িয়া এলাকায় কয়লাবোঝাই কার্গো ডুবির বত্রিশ দিন পর লস্কর জিহাদ নামে এক নাবিকের লাশ উদ্ধার করেছেন ডুবুরিরা। বৃহস্পতিবার দিনগত গভীর রাতে লাশটি উদ্ধার করা হয়।

 

 

শুক্রবার মোংলা থানার ইমার্জেন্সি কর্মকর্তা উপ-পরিদর্শক বিশ্বজিৎ মুখার্জি জানান, পশুর চ্যানেলের হারবাড়িয়া এলাকায় কার্গোটি উদ্ধার কাজে নিয়োজিত ডুবুরি দল লাশটি কার্গোর ভেতর থেকে উদ্ধার করে। এ নিয়ে চার জনের লাশ উদ্ধার হলো। এখনো নিখোঁজ রয়েছেন নাবিক লস্কর হামিদ।

 

 

জিহাদ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের মঞ্জু মার্কেট এলাকার আলম হাওলাদারের ছেলে।

 

 

গত ১৫ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে বন্দরের একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে কয়লা বোঝাই করে ছেড়ে আসার সময় অন্য একটি জাহাজের সঙ্গে ধাক্কায় ডুবে যায় কার্গো জাহাজ এমভি ফারদিন-১। সে সময় ওই কার্গোতে থাকা সাত নাবিকের মধ্যে রিয়াজ ও রায়হান সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও গ্রিজার ও সুকানিসহ পাঁচ জন নিখোঁজ হন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD