ক্ষেত নষ্টের প্রতিবাদ করায় কেটে দেয়া হলো যুবকের লিঙ্গ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ক্ষেত নষ্টের প্রতিবাদ করায় কেটে দেয়া হলো যুবকের লিঙ্গ

ক্ষেত নষ্টের প্রতিবাদ করায় কেটে দেয়া হলো যুবকের লিঙ্গ

ক্ষেত নষ্টের প্রতিবাদ করায় কেটে দেয়া হলো যুবকের লিঙ্গ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ক্ষেত নষ্টের প্রতিবাদ করায় প্রতিবাদকারী যুবকের লিঙ্গ কেটে দিয়েছে প্রতিপক্ষ। সোমবার রাতে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে পাবনার সাঁথিয়ার গোপিনাথপুর গ্রামে।

 

 

আহত যুবকের নাম লিটন। সে সাঁথিয়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

 

 

সাঁথিয়া থানার অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে বাড়ির পাশে আব্দুল করিমের মুদি দোকানের সামনে প্রতিপক্ষ ফরহাদ ও রেজাউলের সঙ্গে দেখা হয় লিটনের।

 

এ সময় তিনি তার পেঁয়াজের জমির ওপর দিয়ে ট্রাক্টর চালিয়ে ফসল নষ্ট করার কারণ জানতে চাইলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে লিটনকে দু’জন মিলে ধরে নিয়ে গিয়ে তার পুরুষাঙ্গে ব্লেড বসিয়ে দেয়। এতে তার লিঙ্গের গোড়ার অনেকাংশ কেটে যায়।

 

এ সময় লিটনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। লিটনকে দ্রুত উদ্ধার করে রাতেই সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়।

 

এ ঘটনায় লিটনের স্ত্রী তানিয়া বাদী হয়ে সাঁথিয়া থানায় ফরহাদ ও রেজাউলকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন।

 

 

সাঁথিয়া থানার ওসি আসাদুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। আসামিদের আটকের জন্য পুলিশ অভিযানে নেমেছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD