বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

ক্রেতারা মাস্ক না পড়লে কোনো পণ্য বিক্রি করা যাবে না:পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:02:51 am, Friday, 8 May 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠি জেলা পুলিশের পক্ষ থেকে ‘নো মাস্ক, নো সেল’ বিষয় নিয়ে প্রচারণা শুরু করা হয়েছে । ঈদকে সামনে রেখে আগামী ১০ মে থেকে ব্যবসা প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা নিশ্চিত করায় এ উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) সকালে সদর চৌমাথায় রাস্তার মধ্যে ব্যবসায়ী নেতাদের ডেকে এ প্রচারণা শুরু করেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। পরে শহরের বিভিন্ন সড়কে দাঁড়িয়ে ‘নো মাস্ক, নো সেল’ লেখা লিফলেট পথচারী ও ব্যবসায়ীদের হাতে তুলে দেন তিনি। ঝালকাঠিতে ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় জেলা জুড়ে আতঙ্ক থাকায়, পুলিশও কঠোর অবস্থান নিয়েছে। নতুন জামা কেনার চেয়ে জীবনের নিরাপত্তার ওপর গুরুত্ব দিতে জনসাধারণকে আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

এসময় ব্যবসায়ীরাও সামাজিক দূরত্বে বেচাকেনা করার প্রতিশ্রুতি দেন। স্বল্প পরিসরে দোকান খোলা না রাখলে পুলিশের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ সুপার। জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া মানুষকে অবশ্যই বড় আকারের ছাতা ব্যবহারের তাগিদ দেন তিনি। ছাতা ব্যবহারে তিন ফুট দূরত্ব বজায় থাকবে।

প্রচারণায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান, ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালাহউদ্দিন আহম্মেদ সালেক ও পরিচালক মু. মনিরুল ইসলাম তালুকদার।

পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, সবচেয়ে বড় একটি বিবেচ্য বিষয় হচ্ছে, ঈদে নতুন জামা কেনার চেয়ে, জীবনের নিরাপত্তা অনেক বেশি প্রয়োজন। নতুন জামা কিনতে গিয়ে আপনি করোনা আক্রান্ত হলেন এটা ভালো, নাকি ঘরে বসে নিরাপদে থেকে করোনামুক্ত থাকবেন, এটা ভালো। এ ব্যাপারে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে।

আমাদের পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ীদের পরিষ্কারভাবে বলা হয়েছে, ক্রেতারা মাস্ক না পড়লে কোনো পণ্য বিক্রি করা যাবে না। এ বিষয়ে আমরা প্রচারণা শুরু করেছি। ঈদ পর্যন্ত আমাদের এই প্রচারণা চলবে। এ ছাড়াও ঘরের বাইরে বের হলে অবশ্যই একটি ছাড়া নিয়ে বের হবেন। এতে তিন ফুট, অর্থাৎ সামাজিক দূরত্ব বজায় থাকবে।’ পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

ক্রেতারা মাস্ক না পড়লে কোনো পণ্য বিক্রি করা যাবে না:পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন

প্রকাশের সময় : 12:02:51 am, Friday, 8 May 2020