কোচিং সেন্টারের বদ্ধ রুমে কি করেন প্রেমিক যুগল ? Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কোচিং সেন্টারের বদ্ধ রুমে কি করেন প্রেমিক যুগল ?

কোচিং সেন্টারের বদ্ধ রুমে কি করেন প্রেমিক যুগল ?

কোচিং সেন্টারের বদ্ধ রুমে কি করেন প্রেমিক যুগল ?




নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীতে এক কোচিং সেন্টারের বদ্ধ রুম থেকে প্রেমিক যুগলকে আটক করেছে থানা পুলিশ । বুধবার নগরীর কাউনিয়া বিসিক শিল্প নগরী এলাকার বেঙ্গল বিস্কুট কোম্পানি সংলগ্ন এলাকায় মেধা বিকাশ একাডেমিতে এ ঘটনা ঘটে ।স্থানীয় সূত্রে জানা যায় , দীর্ঘদিন যাবৎ ঐ একাডেমিতে পড়শুনার আড়ালে এসব অপকর্ম চলে আসছে । প্রায়শই এই কোচিং সেন্টারে নতুন নতুন মুখের অবাধ আনাগােনা চলতে থাকলে তা নজরে আসে স্থানীয়দের ।

 

তারই ধারাবাহিকতায় গতকাল কোচিং সেন্টারের একটি বদ্ধরুমে প্রেমিক জুগলের উপস্থিতি নিশ্চিত করে এলাকাবাসী । এসময় তাদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে কোন স্বদোত্তর দিতে পারেনি প্রতিষ্ঠানে পরিচালক ও শিক্ষক দাবীদার রুবেল ।

 

অপরদিকে বদ্ধ রুমে অবস্থানরত প্রেমিকা মিনা ( ছদ্মনাম ) জানায় , রুবেলের সাথে আমার ৪ বছরের প্রেমের সম্পর্ক রয়েছে । তার সাথে দেখার করার উদ্দেশ্যে প্রায়ই আমি এখানে আসি । স্থানীয়রা অবস্থা বেগতিক দেখে কাউনিয়া থানা পুলিশকে খবর দেয় ।

 

পরে কাউনিয়া থানার এএসআই শহিদুল তার সঙ্গিয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয় ।

 

এব্যাপারে এএসআই শহিদুল জানায় , স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই এবং জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি তাদেরকে । স্থানীয় একাধিকসূত্রে জানা যায় , কোচিং সেন্টার পরিচালনার নামে রুবেল দীর্ঘদিন যাবৎ এ এলাকায় অবস্থান করছে ।

 

রুবেল পটুয়াখালীর বাউফল উপজেলার আবুল কালামের ছেলে বলে জানায় স্থানীয় একটি নির্ভরযােগ্য সূত্র । এছাড়া কোচিং সেন্টারটির বৈধ কোন অনুমােদন নেই বলেও জানা যায় ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD