সংবাদ শিরোনাম:

কে নিলো পুলিশের ৬০ রাউন্ড গুলি ? চলছে তদন্ত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:55:08 am, Wednesday, 25 January 2023
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক জোনের অফিস থেকে ৬০ রাউন্ড গুলি চুরি হয়েছে। ঘটনার প্রায় তিন মাস হয়ে গেলেও কোনো হদিস মেলেনি ওই গুলির।

ট্রাফিক অফিস সূত্র জানায়, ২০২২ সালের নভেম্বর মাসে বরিশাল নগরীর কালীবাড়ি রোডে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক জোনের অফিস থেকে ৬০ রাউন্ড গুলি চুরি হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই ট্রাফিক অফিসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে কেউ মুখ খুলতে চাইছে না।

নাম প্রকাশ না করার শর্তে ট্রাফিক পুলিশের একাধিক সদস্য বলেন, বিগত দিনে অফিসে যে কেউ প্রবেশ করতে পারত, তবে এখন আগের মতো নেই। গুলি চুরির ঘটনার পরপরই সিসি ক্যামেরা বাড়ানো হয়েছে। তাছাড়া অফিসে প্রবেশের ক্ষেত্রেও নিয়মকানুন জোরদার করা হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে মহানগর পুলিশের ট্রাফিক জোনের উপকমিশনার তানভীর আরাফাত বলেন, ৬০ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে। তবে সেটা নিয়ে আমাদের সিনিয়ররা কাজ করছে। আর ওই গুলি আমাদের নয়।

এ বিষয় বরিশাল মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার আলী আশারফ ভূঁইঞা বলেন, ট্রাফিক অফিস থেকে ৬০ রাউন্ড গুলি চুরির ঘটনায় তদন্ত চলমান আছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি আজিমুল করিম বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের রিজার্ভ ফোর্সের ৬০ রাউন্ড গুলি ট্রাফিক অফিসে রাখা ছিল, আর সেখান থেকেই গুলি চুরি হয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কে নিলো পুলিশের ৬০ রাউন্ড গুলি ? চলছে তদন্ত

প্রকাশের সময় : 01:55:08 am, Wednesday, 25 January 2023