কেরানীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা বরিশালে স্বামী গ্রেফতার Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কেরানীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা বরিশালে স্বামী গ্রেফতার

কেরানীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা বরিশালে স্বামী গ্রেফতার

কেরানীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা বরিশালে স্বামী গ্রেফতার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পরপরই দুই শিশুকন্যাকে নিয়ে পালিয়ে যায় পাষণ্ড স্বামী সুমন (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। নিহত স্ত্রীর নাম জোসনা আক্তার (২৫)। সে দক্ষিণ কেরানীগঞ্জের জননী বলপেন ফ্যাক্টরিতে বই বাইন্ডিংয়ের কাজ করত।

 

 

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় দুই শিশুকন্যাকে তার সঙ্গে অক্ষত অবস্থায় পাওয়া গেছে।

 

 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, স্ত্রীকে হত্যার পর দুই শিশুকন্যাকে নিয়ে সুমন সদরঘাট থেকে লঞ্চে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়। এটা জানতে পেরে পুলিশ বরিশাল লঞ্চ টার্মিনালে অবস্থান নেয় এবং এক পর্যায়ে সুমনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে ও দুই শিশুকন্যাকে সড়কযোগে ঢাকায় আনা হচ্ছে।

 

 

প্রসঙ্গত, বুধবার সকালে তেঘরিয়া পশ্চিমদি এলাকার ভাড়া বাসা থেকে জোসনার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। পেট, যৌনাঙ্গ এবং হাত-পায়ের রগ কেটে জোসনাকে নৃশংসভাবে হত্যা করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD