সংবাদ শিরোনাম:

কৃষকের ধান কেটে দিলেন শিক্ষক ও শিক্ষার্থীরা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:17:40 pm, Thursday, 30 April 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

বানারীপাড়া প্রতিনিধি॥ করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকটসহ ধানকাটা নিয়ে নানা বিড়ম্বনায় পরেছেন কৃষকরা। এ অবস্থায় কৃষকের বোরো ধান কেটে ঘরে তুলে দিতে মাঠে নেমেছেন বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের এসইএসডিপি মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষাথীরা। তারা স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয়ার কাজ শুরু করেছেন।

সূত্রমতে, বৃহস্পতিবার সকাল সাতটার দিকে দ্বিতীয় দিনের ন্যায় তারা এসইএসডিপি মডেল উচ্চবিদ্যালয়ের পাশেই কৃষক হুমায়ুন মৃধার ১০০ শতক জমির ধান কাঁটার কাজে যুক্ত হন। প্রধানশিক্ষক মিলন কান্ত সরকার মলয় ১৫ সদস্যর টিম নিয়ে ধানকাটা শুরু করেন।

প্রধানশিক্ষক বলেন, ফসল তোলার কাজে কৃষককে সহযোগিতা করলে সকলের সুবিধা। কৃষক সঠিক সময়ে ধান সংগ্রহ করতে পারলে দেশে খাদ্য সংকট হবেনা। কয়েকটি টিমের মাধ্যমে আমাদের ধান সংগ্রহের কার্যক্রম অব্যাহত থাকবে।

বানারীপাড়া উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা জালিস মাহমুদ বলেন, চলতি বোরো মৌসুমে উপজেলায় পাঁচ হাজার দুইশ’ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। সঠিক সময়ে কৃষক এ ধান ঘরে তুলতে পারলে স্থানীয় চাহিদা মেটানোর পরেও অতিরিক্ত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কৃষকের ধান কেটে দিলেন শিক্ষক ও শিক্ষার্থীরা

প্রকাশের সময় : 06:17:40 pm, Thursday, 30 April 2020