কুয়াকাটা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের কান্ড Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কুয়াকাটা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের কান্ড

কুয়াকাটা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের কান্ড




তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াভালী) প্রতিনিধি।।   দাবি কৃত অতিরক্ত টাকা না দেয়ায় কুয়াকাটা সৈকতের কাঁকড়া-মাছ ফ্রাই করার চারটি দোকানে ভাংচুর করা হয়েছে। তছনছ করা হয়েছে সকল আসবাবপত্র। কুয়াকাটা পৌরসভার পরিচ্ছন্ন কর্মী ইউসুফের নেতৃত্বে এ ভাংচুরের ঘটনা ঘটে বলে ক্ষতিগ্রস্তদের অভিযোগ। ক্ষতিগ্রস্ত দোকানি বেল্লাল, আল-আমিন, মিজান ও জাহাঙ্গীর জানান, সোমবার ভোরে এ ভাংচুরের ঘটনা ঘটে।

তাদের অভিযোগ পরিচ্ছন্ন কর্মী ইউসুফ ও তার সহযোগিরা গত দুই বছর ধরে সকল কাঁকড়া-মাছ ফ্রাই করার দোকানের বর্জ্য পরিচ্ছন্নের কাজ করে আসছিল পৌরসভার কর্মীরা। প্রথমে এদেরকে দোকান প্রতি ৫০ টাকা। পরে বাড়িয়ে এক শ’ টাকা। এরপর আবার বাড়িয়ে ১৫০ টাকা করে দোকান প্রতি পরিচ্ছন্নকর্মীদের দিয়ে আসছিলেন দোকানিরা।

কিন্তু আরও বেশি টাকা দাবি করছিল তারা। যা না দেয়ায় চারটি দোকানে ভাংচুর চালানো হয়। করা হয় আসবাবপত্র তছনছ ফলে তারা চরম ক্ষতির শিকার হয়েছে। তারা ক্ষতিপুরনসহ প্রতিকার চেয়েছেন পৌর কতৃপক্ষের কাছে। কুয়াকাটা পৌরসভার মেয়র আব্দুল বারেক মোল্লা জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

তিনি আরও জানান, কোন পরিচ্ছন্ন কর্মীকে টাকা দেয়ার সুযোগ নেই। এরা পৌরসভার নিয়মিত বেতনধারী কর্মচারী। কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD