সংবাদ শিরোনাম:

কুয়াকাটায় রাষ্টপতি আগমনে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:59:32 pm, Tuesday, 4 February 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি : বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্টপতি এ্যাডভোকেট মো. আবদুল হামিদ কুয়াকাটা আগমন উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় ব্যাপক প্রস্তুতি চলছে। উপজেলা প্রসাশন ও কুয়াকাটা পৌর সভার পক্ষ হতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাষ্টপতির প্রটোকল অফিসার মুহাম্মাদ মুরাদুল ইসলামের স্বাক্ষরিত সফরসূটি থেকে জানা যায়, মঙ্গলাবার বিকাল ৪ টায় রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে ঢাকা থেকে পটুয়াখালীর কুয়াকাটায় অবতরণ করবেন। এরপর তাকে গার্ড অপ অনার প্রদান করা হবে।

বিকালে তিনি কুয়াকাটার সূর্যাস্ত অবলোকন করে পর্যটন হোটেল ইয়ুথ ইনে রাত্রি যাপন করবেন। রাত্রে তিনি স্থানীয় প্রশাসনের উদ্যেগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। পরের দিন ৫ ফেব্রুয়ারী বিকেল ৩ টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন। পরে সেখান থেকে তিনি ঢাকায় ফিরে যাবেন বলে সফরসূচি হতে জানা যায়।

কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা জানান, রাষ্ট্রপতি আগমন উপলক্ষে কুয়াকাটার প্রধান প্রধান সড়ক কাপেটিং করা ও মশা নিধনসহ সকল ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল আহম্মেদ জানান, প্রসাশনের দিক হতে নিবরচ্ছিন্ন নিরাপত্তায় কুয়াকাটাকে ঘিরে রাখা হয়েছে।কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান জানান, প্রসাশনিক সকল বিভাগের সমন্বয়ে সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কুয়াকাটায় রাষ্টপতি আগমনে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে

প্রকাশের সময় : 02:59:32 pm, Tuesday, 4 February 2020