কুয়াকাটায় মানব পাচার গণ উপদ্রবের অভিযোগে দুই নারীসহ গ্রেফতার ৪ Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল




কুয়াকাটায় মানব পাচার গণ উপদ্রবের অভিযোগে দুই নারীসহ গ্রেফতার ৪

কুয়াকাটায় মানব পাচার গণ উপদ্রবের অভিযোগে দুই নারীসহ গ্রেফতার ৪

কুয়াকাটায় মানব পাচার গণ উপদ্রবের অভিযোগে দুই নারীসহ গ্রেফতার ৪




তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ মানব পাচার গণউপদ্রবের অভিযোগে কুয়াকাটার কচ্ছপখালী গ্রামের একটি ভাড়া বাড়ি থেকে ভাড়াটে মামুন পাইক ওরফে রুম্মান (৪২), রেণু বেগম রীনা (৪০), সুমি আক্তার (২০) ও রবিউলকে (২৭) গ্রেফতার করা হয়েছে। মহিপুর থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে এদেরকে গ্রেফতার করে।

 

এ ঘটনায় মহিপুর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে শুক্রবার একটি মামলা হয়েছে। এসআই আসাদুজ্জামান জুয়েল মামলাটি করেছেন। সকল আসামিকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

 

মামলায় বলা হয়েছে, মাদারিপুরের কালকিনি উপজেলার মামুন পাইক কুয়াকাটার একটি ভাড়া বাড়িতে নারী পুরুষ অসামাজিক, অনৈতিক ও পতিতাবৃত্তির কাজ করে গণ উপদ্রব সৃষ্টি করে আসছিল। বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশ নির্দিষ্ট টহলকালে এদের গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত অপর আসামি রেনু বেগমের বাড়ি বরিশাল সদর থানার পলাশপুর মহল্লায়। স্বামীর নাম রিপন জোমাদ্দার। সুমি আক্তারের বাড়ি ভোলার লালমোহন উপজেলায় এবং রবিউলের বাড়ি কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের নজিবপুর গ্রামে। তার বাবার নাম মোঃ আলমগীর। সকল আসামি বিজ্ঞ আদালতের নির্দেশে জেল হাজতে রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD