সংবাদ শিরোনাম:

কুয়াকাটার আবাসিক হোটেলে এক চীনা নাগরিকের অস্বাভাবিক মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:47:54 pm, Monday, 15 June 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

চীনা নাগরিকের মৃত্যু,( ছবি: প্রতিকী )

কুয়াকাটা প্রতিনিধি॥ কুয়াকাটার আবাসিক হোটেলে এক চীনা নাগরিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে ওই রিসোর্টের একটি ছয়তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা হিসেবে ধারণা করছে পুলিশ। বরগুনার তালতলীর কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে বিজনেস ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন চীনা নাগরিক লি.চ্যাং (৩২)। তিনি সিকদার রিসোর্টের ১০১১নং ভিলায় গত বছরের নভেম্বর থেকে অবস্থান করছিলেন বলে রিসোর্টের ম্যানেজার ফয়সাল আহম্মেদ জানিয়েছেন।

সিসি ক্যামেরার ফুটেজ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মহিপুর থানা পুলিশ জানায়, সোমবার বিকেলের কোন একসময় লি. চ্যাং ওই রিসোর্টের ছয়তলা ভবনের (টাওয়ার বিল্ডিং) দিকে যান। এরপর ৫টা ৩৫ মিনিটের দিকে ছাদ থেকে নিচে পড়ে যাওয়ার শব্দে রিসোর্টের রিসিভশনের কর্মীরা দৌড়ে এসে তার নিথর দেহ দেখতে পান। এরপরই পুলিশকে খবর দেয়া হয়। কলাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী আহম্মেদ ও মহিপুর থানার ওসি মনিরুজ্জামান ঘটনা স্থলে যান।

মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান চীনা নাগরিকের অস্বাভাবিক মৃত্যুর কথা স্বীকার করে বলেন, চীনা নাগরিক লি. চ্যাং আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি। লাশ উদ্ধার করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। এ ব্যাপারে তদন্ত ছাড়া এখনই কিছু বলা সম্ভব নয় বলেও মন্তব্য ওসির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কুয়াকাটার আবাসিক হোটেলে এক চীনা নাগরিকের অস্বাভাবিক মৃত্যু

প্রকাশের সময় : 11:47:54 pm, Monday, 15 June 2020