কুরিয়ার সার্ভিস,এসএ পরিবহনের পার্সেলে মিলল সাড়ে ১৯ হাজার ইয়াবা, গ্রেফতার ২ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কুরিয়ার সার্ভিস,এসএ পরিবহনের পার্সেলে মিলল সাড়ে ১৯ হাজার ইয়াবা, গ্রেফতার ২

কুরিয়ার সার্ভিস,এসএ পরিবহনের পার্সেলে মিলল সাড়ে ১৯ হাজার ইয়াবা, গ্রেফতার ২




অনলাইন ডেস্ক:রাজশাহীতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিপুল পরিমাণ ইয়াবা পাচার করার সময় নগরের ভদ্রার মোড় থেকে দুই সহোদর মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা ১০টায় র‌্যাবের অভিযানে গ্রেফতার হন জয়পুরহাট পাঁচবিবি থানার তাসেফ আলীর দুই ছেলে আপেল মাহমুদ (৩০) ও রাসেল মাহমুদ (২৮)। এসময় তাদের কাছ থেকে ১৯ হাজার ৫১০ পিস ইয়াবাসহ একটি অটোরিকশা জব্দ করা হয়।

র‌্যাবের তথ্য মতে, মঙ্গলবার সকালে এসএ পরিবহন থেকে এই দুই সহোদর ইয়াবার চালান রিসিভি করে নেয়। চট্টগ্রাম থেকে আসা ইয়াবার চালানটি এর পর নগরের ভদ্রা মোড়ের অটোতে করে নিয়ে আসা হয়। উদ্দেশ্য ছিল বাসে করে জয়পুরহাটে চালানটি নিয়ে যাবার। এসময় র‌্যাব-৫ এর সদস্যরা অটোরিকশাতে থাকা একটি প্যাকেটসহ তাদের গ্রেফতার করে।ঘটনাস্থলেই স্থানীয় কয়েকজনের সামনে ইয়াবাগুলো গোনা হয়।পরবর্তীতে সংশ্লিষ্টদের মালসমেত র‌্যাব অফিসে নিয়ে যাওয়া হয়। তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে র‌্যাব।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD