সংবাদ শিরোনাম:

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বাউফলে নারীকে রড দিয়ে পিটিয়ে জখম

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:37:21 pm, Wednesday, 11 September 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

আমজাদ হোসেন, বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফলে পলি বেগম (২৫) নামের এক নারীকে পিটিয়ে জখম করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৬ টার দিয়ে উপজেলার খাজুরবাড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহত ওই নারীকে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়। সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, দাশপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া গ্রামের সাহেব আলীর সাথে একই বাড়ির নাসির সরদারের বাড়ির বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।

ঘটনার দিনে সন্ধ্যা ৬ টার দিকে নাসির সরদারের সাথে সাহেব আলী সরদারের মেয়ে পলির তুচ্ছ ঘটানার জেড়ে ঝগড়া হয়। কথা কাটাকাটির এক পর্যায় নাসির সরদার (৩৫) ও মনির সরদার (৩৫) তার সাঙপাঙ নিয়ে পলি বেগমকে লোহার রড ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে জখম করে। ডাক চিৎকারে স্থানীয়রা পলি বেগমকে উদ্ধার করে বাউফল হাসপাতালে ভর্তি করেছেন। এঘটনায় পলি বেগম বাদী হয়ে ৪ জনকে আসামী দিয়ে বাউফল থানায় মামলা দায়ের করেন।

পলি বেগম সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে নাসির সরদার আমাকে কুপ্রস্তাব দিয়ে আসছেন। তার কুপ্রস্তাবে রাজী না হওয়ায় আমার ওপর ক্ষিপ্ত ছিলো। সে জের ধরে আমাকে মারধর করা হয়েছে। এ ব্যপারে বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন এ ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বাউফলে নারীকে রড দিয়ে পিটিয়ে জখম

প্রকাশের সময় : 09:37:21 pm, Wednesday, 11 September 2019