কিস্তির টাকা না পেয়ে এক গ্রাহককে বেদম মারধর Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কিস্তির টাকা না পেয়ে এক গ্রাহককে বেদম মারধর

কিস্তির টাকা না পেয়ে এক গ্রাহককে বেদম মারধর

কিস্তির টাকা না পেয়ে এক গ্রাহককে বেদম মারধর




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জয়পুরহাটে কিস্তির টাকা না পেয়ে এক গ্রাহককে বেদম মারধর করে আহত করার অভিযোগ উঠেছে এক শোরুম কর্মকর্তার বিরুদ্ধে। শুক্রবার রাতে (৩ জুলাই) এ ঘটনায় আহত ওই ব্যক্তিকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) এ ব্যাপারে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মীর মুবিনুল হক জানান, কামরুজ্জামানের ডান চোখ ও কানসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তিনি এখন আশঙ্কামুক্ত। খুব শিগগিরই তাকে ছেড়ে দেয়া হবে। জানা গেছে, দুই বছর আগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সাবেক সদস্য কামরুজ্জামান জুয়েল (৫৩) তার বন্ধুর মাধ্যমে নওগাঁর নজিপুর উপজেলা শহরের একটি শোরুম থেকে ১২ লাখ ২৫ হাজার টাকা মূল্যের একটি ট্রাক্টর ক্রয় করেন। ইতোমধ্যেই ৬ লাখ টাকা পরিশোধ করা হলেও হঠাৎ করেই করোনা পরিস্থিতিতে ৩ লাখ ৪২ হাজার টাকার কিস্তি বকেয়া পড়ে।
কিস্তির টাকা না পেয়ে এক গ্রাহককে বেদম মারধর

এ অবস্থায় ডোমার উপজেলা থেকে হালচাষ করা ট্রাক্টরটি শো-রুমের লোকজন জব্দ করে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় নিয়ে এসে কামরুজ্জামানকে খবর দেন।

পরে তিনি দেড় লাখ টাকা নিয়ে পাঁচবিবিতে গেলে সেখানে অবস্থান করা শো-রুমের কর্মকর্তা আব্দুল গোফফার ও মকিমের নেতৃত্বে ৫ থেকে ৬ জন ব্যক্তি সব টাকা নিয়ে কামরুজ্জামানকে বেধড়ক মারপিট করে রাস্তায় ফেলে দিয়ে যায়।

সেই সাথে ট্রাক্টরটিও নিয়ে যায় তারা। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেছেন। করোনা পরিস্থিতির এ কঠিন সময়েও কিস্তির সমুদয় টাকা না পেয়ে অমানবিক এ কর্মকাণ্ডের বিচার দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার পরিজন। তবে এ বিষয়ে অভিযুক্ত শো-রুম কর্মকর্তার সাথে মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD