সংবাদ শিরোনাম:

কিশোরীদের বিয়ের ভয় নেই নলছিটির ভৈরবপাশা ইউনিয়নে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:12:53 pm, Wednesday, 19 January 2022
  • 3 সংবাদটি দেখা হয়েছে

নলছিটি প্রতিনিধি॥ ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নকে শতভাগ বাল্যবিয়েমুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আব্দুল হক এ ঘোষণা দেন।

পরে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়, কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান, বাজার ও মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিয়েমুক্ত ইউনিয়ন লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দেন। তাঁর এ কাজে সহযোগিতা করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল পরিচালিত মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম। এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, সমাজকর্মী, শিক্ষার্থী, বিয়ে রেজিস্ট্রি কাজী, ইমাম, সাংবাদিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণির মানুষ।

ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, নবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক আকন্দ, ঝালকাঠি পৌরসভার কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, সমাজকর্মী এসআর মানিক, অ্যাডভোকেট সাকিনা আলম লিজা ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বরিশাল বিভাগীয় ব্যবস্থাপক দিপু হাফিজুর রহমান।

ইউপি চেয়ারম্যান এ কে এম আব্দুল হক বলেন, ইউনিয়নকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা করার আগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে দফায় দফায় বৈঠক করা হয়েছে। গত ছয় মাসে এ ইউনিয়নে কোনো বাল্যবিয়ে হয়নি। শতভাগ বাল্যবিয়েমুক্ত ঘোষণা করা হয়েছে। এর পরেও কোথাও বাল্যবিয়ের সংবাদ পেলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ও নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নকেও বাল্যবিয়েমুক্ত ঘোষণা করা হয়। এ নিয়ে ঝালকাঠি জেলায় তিনটি ইউনিয়নকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা করা হলো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

কিশোরীদের বিয়ের ভয় নেই নলছিটির ভৈরবপাশা ইউনিয়নে

প্রকাশের সময় : 07:12:53 pm, Wednesday, 19 January 2022