বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

কালিজিরা বাজার থেকে নিখোঁজের পাঁচ দিন পর মিলল প্রাণ কম্পানির কর্মকর্তার লাশ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:52:57 pm, Monday, 1 February 2021
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল সদর উপজেলার কালিজিরা বাজার থেকে নিখোঁজের পাঁচ দিন পর মো. রাশেদুল হক রাশেদ (৩৩) নামে এক প্রাণ কম্পানির কর্মকর্তার মরদেহের সন্ধান মিলেছে। গতকাল রবিবার রাত সাড়ে ১২টায় ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার একটি নদী থেকে তার মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের বড়ভাই আবু হানিফ। রাশেদ নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগরের সায়দাবাদ এলাকার শাহাজাহান মিয়ার ছেলে। তিনি বরিশাল সদর উপজেলায় প্রাণ কম্পানির স্টোর ইনচার্জ হিসাবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি বরিশাল সদরের কালিজিরা বাজার থেকে নিখোঁজ হন রাশেদ। তারপর থেকে তার ব্যবহৃত ফোনটি বন্ধ ছিল। পরে বরিশাল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এরপর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার সন্ধানে অভিযানে নামে। অবশেষে নিখোঁজের পাঁচ দিন পর গতকাল রাতে ঝালকাঠির নলছিটি উপজেলার একটি নদী থেকে রাশেদের মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাকে অপহরণের পর হত্যা করে লাশ নদী ফেলে দেয়।

নিহতের বড়ভাই আবু হানিফ জানান, গত ২৮ জানুয়ারি একাডেমি নামক একটি ইমু আইডি থেকে অজ্ঞাত এক ব্যক্তি তাকে কল দিয়ে মুক্তিপণ বাবদ প্রথমে ৫০ হাজার ও পরে ৩০ হাজার টাকা দাবি করেন। প্রমাণ হিসাবে চক্রটি রাশেদের মোবাইল থেকে একবার কল দিয়ে তা পুনরায় বন্ধ করে রাখে। তিনি আরো বলেন, রাশেদকে অপহরণ থেকে শুরু করে হত্যাকাণ্ডের ঘটনায় সেখানকার প্রাণ কম্পানির ডিলার ও কর্মকর্তারা জড়িত থাকতে পারে।

রায়পুরা থানার এসআই দেব দুলাল দে জানান, এ ব্যাপারে কিছুই জানি না। সংবাদ পেলে বিস্তারিত জানাতে পারব।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

কালিজিরা বাজার থেকে নিখোঁজের পাঁচ দিন পর মিলল প্রাণ কম্পানির কর্মকর্তার লাশ

প্রকাশের সময় : 09:52:57 pm, Monday, 1 February 2021