বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

কালভার্ট আছে রাস্তা নেই !

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:33:42 pm, Sunday, 28 June 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কালভার্ট তৈরি হলেও দুই পাশে মাটি ভরাট না করায় যাতায়াতে এলাকার মানুষকে পড়তে হয়েছে বিপাকে। মই তৈরি করে এলাকাবাসীকে কালভার্টের উপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ ঈদের আগে কালভার্ট তৈরির কাজ শেষ হলেও দুইপাশে মাটি ভরাট না করে ফেলে রাখা হয়।

জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় কেশবপুর উপজেলার মধ্যকুল পাঁকা রাস্তা হতে বাচ্চুর বাড়ির অভিমুখে রাস্তার উপর ওই কালভার্টটি নির্মাণ কাজ শুরু করা হয়। এলাকাবাসী জানায়, লুৎফর রহমান নামে একজন ঠিকাদার ঈদের আগে কালভার্ট তৈরির কাজ শেষ করে পাশে মাটি ভরাট না করে ফেলে রাখে। মধ্যকুল গ্রামের রিপন হোসেন বলেন, কালভার্টের পাশে মাটি না দেওয়ার কারণে তারা মই তৈরি করে যাতায়াত করছিল। বর্তমানে বর্ষা শুরু হওয়ায় মই বেয়ে কালভার্টের উপর উঠা-নামা করা না যাওয়ায় পড়তে হয়েছে বিপাকে। বিশেষ করে নারী ও শিশুদের যাতায়াতে খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

ওই রাস্তার সন্নিকটে বসবাসকারী বাচ্চু বলেন, এ রাস্তা দিয়েই তাদের প্রতিনিয়ত যাতায়াত করতে হয়। কালভার্টের পাশ দিয়ে বিকল্প রাস্তা না করায় যাতায়াতে ভোগান্তি বেড়েছে। গ্রামের বাসিন্দা রেকসোনা খাতুন বলেন, বাচ্চাদের নিয়ে মই বেয়ে কালভার্টের উপর উঠা-নামা করতে ভয় লাগে।

ঠিকাদার লুৎফর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কালভার্টটির পাশে মাটি ভরাটের কাজ শুরু হয়েছে। দুই একদিনের ভেতর এলাকার মানুষের যাতায়াতের উপযোগী হয়ে যাবে। তখন কোন সমস্যা থাকবে না।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম বলেন, ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার কথা। ঠিকাদারকে কালভার্টের দুইপাশে মাটি ভরাট করার জন্য বলা হয়েছে। এরপরও যদি সম্পূর্ণ মাটি ভরাট করা না হয় তাহলে এলাকার মানুষের যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

কালভার্ট আছে রাস্তা নেই !

প্রকাশের সময় : 03:33:42 pm, Sunday, 28 June 2020