কালকিনিতে চেয়ারম্যান কাজী সবুজ গাঁজাসহ গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কালকিনিতে চেয়ারম্যান কাজী সবুজ গাঁজাসহ গ্রেফতার

কালকিনিতে চেয়ারম্যান কাজী সবুজ গাঁজাসহ গ্রেফতার

কালকিনিতে চেয়ারম্যান কাজী সবুজ গাঁজাসহ গ্রেফতার




সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ মাদারীপুরের কালকিনিতে একটি হত্যা চেষ্টা মামলায় কাজী সবুজ-(৪০) নামে এক ইউপি চেয়ারম্যানকে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।

 

 

আজ শনিবার বিকালে পলাতক অবস্থায় ফরিদপুর জেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। কাজী সবুজ উপজেলার ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

 

 

পুলিশ সুত্রে জানাগেছে, গত সোমবার দুপুরে উপজেলার ডাসার এলাকার দর্শনা বাজার কমিটির সাধারন সম্পাদক মানিক সোমকে ইউপি চেয়ারম্যান কাজী সবুজের নেতৃত্বে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 

 

এ ঘটনায় মানিক সোমের স্ত্রী সীমা রায় বাদী হয়ে ইউপি চেয়ারম্যান কাজী সবুজকে প্রধান আসামী করে ৪ জনের নামে উপজেলার ডাসার থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

 

 

এ মামলায় কাজী সবুজকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে কিছু গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, হত্যাচেষ্টা মামলায় সবুজকে ফরিদপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তার কাছে কিছু গাঁজাও পাওয়া গেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD