কারাগারে টিকটক অপু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কারাগারে টিকটক অপু

কারাগারে টিকটক অপু

কারাগারে টিকটক অপু




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটকের বিতর্কিত মুখ ইয়াছিন আরাফাত ওরফে অপুর রিমান্ড আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

 

 

মঙ্গলবার অপুকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে শুনানি শেষে রিমান্ড আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

 

 

এর আগে রোববার উত্তরা পূর্ব থানাধীন ৬ নম্বর সেক্টরের আলাউল এভিনিউ এলাকায় সড়কে এক ব্যক্তিকে মারধর করেন অপু। এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যক্তি থানায় মামলা করেন।

 

 

ওই মামলায় সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অপুকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ব্যাপক সন্তুষ্টি প্রকাশ করেছেন।

 

 

চীনা অ্যাপ টিকটকে নানা ধরনের বিকৃত ভিডিও তৈরি করে ব্যাপক আলোচনায় আসে অপু। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন ‘গ্যাং কালচার’ তৈরি অভিযোগ রয়েছে অপু ও মামুনসহ একাধিক টিকটকারের বিরুদ্ধে।

 

 

অপুর বিরুদ্ধে সড়ক অবরুদ্ধ করে বাদীকে ধারালো অস্ত্র দিয়ে মারপিট করে রক্তাক্ত জখম, চুরি ও হুমকির অভিযোগ আনা হয়েছে।

 

 

উত্তরা পশ্চিম থানা সূত্র জানায়, মামলার এজাহারে উল্লেখ করা হয়, অপু ও তার সহযোগীরা বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে গতিরোধ করে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারপিট করে রক্তাক্ত ও গুরুতর জখমসহ চুরি, ভয়ভীতি ও হুমকির অপরাধ করেছে।

 

 

উত্তরা পূর্ব থানার এসআই আজিজুল তালুকদারকে মামলাটি তদন্ত করার দায়িত্ব দেয়া হয়েছে। এজাহারে অপুসহ তার বন্ধু রনি, মুরাদ, জমিরউদ্দিন, নাজমুল, শাহদাত হোসেন শাকিলসহ অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD