সংবাদ শিরোনাম:

কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:29:56 am, Thursday, 14 July 2022
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ হবিগঞ্জের মাধবপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রনি নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তারপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে ১৯ বছর বয়সী আরিফ ও পরাশ উদ্দিনের ছেলে ২০ বছরের লিটন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, মোটরসাইকেলে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার রতনপুর এলাকা দিয়ে যাচ্ছিলেন তিন যুবক। এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। গুরুতর অবস্থায় রনিকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের সময় : 12:29:56 am, Thursday, 14 July 2022